হোম > বিশ্ব > ভারত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

কলকাতা প্রতিনিধি  

এ হামলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের অন্তত দশজন ছাত্র আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কলকাতার হৃদয়ে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বাংলায় কথা বলার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের কয়েকজন ছাত্রকে নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, শিয়ালদহের শিশির মার্কেটের কিছু ব্যবসায়ী প্রথমে তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমান করেন এবং পরে দল বেঁধে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ হামলায় অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্ররা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ করেন। রাতেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে হয়রানির অভিযোগ বারবার সামনে আসছে। এবার সে ধরনের ঘটনার ঢেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর আঘাত হানল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন।

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির

এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ

দাম্পত্যকলহে স্বামীর প্রতিষ্ঠানে স্ত্রীর অভিযোগ দেওয়া সবচেয়ে খারাপ: ভারতের সুপ্রিম কোর্ট

পুলিশের লাঠিপেটার এক দিন পর ফের দিল্লির জন্তর মন্তর দখল ‘ককরোচদের’

পার্লামেন্টের বাইরে ‘ককরোচ’দের ও ভেতরে বিরোধী দলের আন্দোলনের মুখে মোদি সরকার

৫০ বার চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি, স্বর্ণপদকজয়ী তরুণের আত্মহত্যা

দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচদের বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটা

‘ককরোচদের’ সংসদ চলো কর্মসূচিতে উত্তপ্ত দিল্লি, অনশন ভাঙতে ওয়াংচুকের ৩ শর্ত

গালি দেওয়াকে ‘অশ্লীলতা’ বলা যায় না: ভারতের সুপ্রিম কোর্ট