হোম > বিশ্ব > ভারত

১২ ঘণ্টা কাজের আইন বাতিল করল তামিলনাড়ু সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যে মে দিবসে কারখানা শ্রমিকদের জন্য সুখবর দিল সরকার। এখন থেকে দিনে ১২ ঘণ্টা নয়, ৮ ঘণ্টা কাজ করলেই হবে রাজ্যের শ্রমিকদের। সোমবার মে দিবসের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত মাসে শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করে আইন পাস করেছিল রাজ্য মন্ত্রিসভা। বিরোধী ও শ্রমিকদের চাপের মুখে আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এম কে স্ট্যালিন এক অনুষ্ঠানে বলেন, ‘আইন প্রত্যাহার করে নিতে সৎসাহস লাগে। আমি গর্বের সঙ্গে শ্রম আইন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা কখনই শ্রমিকদের বিপক্ষে নই। তাই শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদকে গুরুত্ব দিয়ে আইন প্রত্যাহার করা হলো।’

রাজ্যে বিনিয়োগ বাড়াতে নতুন এই শ্রম আইন পাসের প্রয়োজন ছিল বলে যুক্তি দিয়েছিল তামিলনাড়ু সরকার। মন্ত্রিসভা জানিয়েছিল, এই আইনের জেরে সপ্তাহে মাত্র চার দিন শ্রমিকদের কাজ করতে হবে। বাকি তিন দিন ছুটি থাকবে। প্রথম থেকেই এ আইনের বিরোধিতা করে আসছিল শ্রমিক সংগঠনগুলো।

চলতি মাসেই কণ্ঠভোটে পাস হয়েছিল ১২ ঘণ্টা কাজের আইন। তবে বিধানসভা থেকে ওয়াকআউট করেছিল কংগ্রেস ও বাম দলগুলো। ফলে নতুন শ্রম আইন পাস হয়ে গেলেও তা কার্যকর করতে পারেনি তামিলনাড়ু সরকার।

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুম্বাইয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন পৌরকর্মী

বিমানবন্দরে তল্লাশির পর ডা. জাহেদকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তিনি নিজেই ঢাকায় ফেরেন: ভারত

১৭ কোটি রুপির প্রাসাদ বুকিং, বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী

ভারতের লক্ষ্ণৌয়ে বহুতল ভবনে আগুন, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

মমতাকে অপসারণ, অভিষেককে বহিষ্কার—‘আসল তৃণমূলের’ নতুন কমিটিতে যাঁরা আছেন