হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমছে

ঢাকা: ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে সংক্রমণ শনাক্ত দুই লাখের নিচে নেমেছে। কমেছে মৃতের সংখ্যাও। তবে ব্ল্যাক ফাঙ্গাস এখনো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি আজ মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা গতকাল সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬৬১ জন। আর মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৮০ জন।

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়