হোম > বিশ্ব > ভারত

সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ ভারতের

কলকাতা সংবাদদাতা 

ছবি: সংগৃহীত

আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। গতকাল শনিবার সকালে দিল্লিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রাম মোহন নাইডু ভারতের সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেওয়ার কথা জানান।

মন্ত্রী জানান, দেশের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দেশের সব বোয়িং ৭৮৭ মডেলের বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ৮টি বোয়িং ৭৮৭ বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

রাম মোহন নাইডু আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। প্রতিটি বিমান যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো কারিগরি ত্রুটি ভবিষ্যতে বিপর্যয়ের কারণ না হয়ে ওঠে।’

বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী নাইডু জানান, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ফরেনসিক ও চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল এখন ফ্লাইট ডেটা, ককপিট রেকর্ডিং, পাইলটের শেষ বার্তা এবং বিমানচালন সংক্রান্ত সব রেকর্ড খতিয়ে দেখছে।

তিনি বলেন, ‘ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য বলছে, উড্ডয়নের পর বিমান স্বাভাবিক গতি হারাতে শুরু করে। তবে ইঞ্জিনে সদ্য মেরামতির পর কোনো যান্ত্রিক ত্রুটি মেলেনি।’

নাইডু বলেন, ‘যদি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নাইডু আরও জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৭৯-এ পৌঁছেছে। এরই মধ্যে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসেছে, যাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাস ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এবার মধ্যপ্রদেশে মন্দিরের সামনে ভক্তদের চাপা দিল ট্রাক, নিহত ১৩

উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক

৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’: বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার