হোম > বিশ্ব > ভারত

ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

পরিবর্তিত বিশ্বরাজনীতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতিবিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘আমাদের (ভারতের) পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এই পরিবর্তনকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।’

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, ‘আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা “নাটকীয়ভাবে বাড়বে”। আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি।’

ভারতের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘বড় পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করা এবং আধুনিকভাবে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমি মনে করি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন কারণে আমরা এত দিন “গুটিয়ে থাকা” পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলো পেছনে ফেলে এসেছে।’

তসলিমা নাসরিনকে যা দেননি বুদ্ধদেব, মমতা—সেই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু

জয় গোস্বামীকে মঞ্চে ডাকলেন তসলিমা নাসরিন, নামিয়ে দিল বিজেপির কর্মীরা

বাবার গলায় ফাঁস দেওয়ার দৃশ্য ভিডিও করল শিশুপুত্র, সাহায্যের জন্য মায়ের চিৎকার

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১