হোম > বিশ্ব > ভারত

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ আরোহীর সবাই নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তরাখণ্ডে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। ছবি: এসডিআরএফ

ভারতের উত্তরাখন্ডে বিধ্বস্ত হেলিকপ্টারের সাত আরোহীই নিহত হয়েছেন। রাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এসডিআরএফ) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন—হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন রাজবীর সিংহ চৌহান, রাশির বাসিন্দা বিক্রম রাওয়াত, উত্তর প্রদেশের বাসিন্দা বিনোদ দেবী, উত্তর প্রদেশের আরকে বাসিন্দা তৃষ্টি সিংহ, গুজরাটের বাসিন্দা রাজকুমার সুরেশ জয়সওয়াল, মহারাষ্ট্রের বাসিন্দা শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল এবং তার ২ বছর বয়সী সন্তদান কাশী।

আজ রোববার, স্থানীয় সময় ভোরে উত্তরাখন্ডের গৌরিকুণ্ডে এ দুর্ঘটনা ঘটেছে। উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটি—ইউসিডিএ এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। পাইলটসহ ৭ জন ছিলেন সেটিতে। যাত্রীদের ৬ জন উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। যাত্রীদের মধ্যে এক শিশুও ছিল। হেলিকপ্টারটি শ্রী কেদারনাথ ধাম থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল গুপ্তকাশি।

এসডিআরএফের তথ্যমতে, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীও এসডিআরএফের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তারা জানিয়েছে, হেলিকপ্টারটি একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিংহ ধামি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। রাজ্য জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধার দল একযোগে কাজ করছে। হেলিকপ্টার আরোহীদের সুরক্ষা প্রার্থনা করছি।’

গৌরীকুণ্ডে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়ানোর পর, উত্তরাখণ্ডের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইন ও শৃঙ্খলা) ড. ভি. মুরুগেশন নিশ্চিত করেন যে নিখোঁজ হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে।

গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইন্ডিয়ার এয়ারলাইনের এআই ১৭১ ফ্লাইট। উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় হতাহত বেশি হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭৯ জন। এ দুর্ঘটনার তিন দিনের মাথায় ঘটল এই হেলিকপ্টার দুর্ঘটনা।

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

দিল্লিতে ইন্টারনেট বন্ধে সরকারি নির্দেশ পাওয়ার দাবি টেলিকম সংস্থাগুলোর

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা নিয়ে পিটিশন, সুপ্রিম কোর্ট বললেন—‘সময় নষ্ট করবেন না’

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির

এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ