হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩ 

ভারতের উত্তর প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল শনিবার সন্ধ্যায় হাপুর জেলার ধাউলানা শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

শিল্পাঞ্চলটি রাজধানী দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার সময় কারখানার আশপাশে ৩০-এর বেশি ব্যক্তি ছিলেন। পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ামাত্র অগ্নি নির্বাপণকর্মীরা সেখানে ছুটে যান। 

এদিকে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর অগ্নি নির্বাপণকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। 

কারখানাটিকে ইলেকট্রনিক সামগ্রী তৈরির লাইসেন্স দেওয়া হলেও তারা পটকা তৈরি করত বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা আরও বলেছেন, কারখানাটির মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। 

এ দুর্ঘটনায় নিহতদের প্রতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক করেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন, ‘সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।’ একই সঙ্গে তিনি নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 

হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, ‘কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বিষয়। ফরেনসিক দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করেছে। আমরা এখন আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

তদন্তে যদি কারখানা মালিকের অবহেলা প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মেধা রূপম বলেন, ‘কারখানাটি একটি সিএনজি পাম্পের পাশে অবস্থিত। বিস্ফোরণের সূত্রপাত সেখান থেকে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ 

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়