হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বজুড়ে মুসলমানরা সহিংসতার শিকার হচ্ছে: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুসলামানদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে মুসলমানেরা সহিংসতার শিকার হচ্ছে’। গতকাল সোমবার তিনি বলেন, ‘মুসলমানেরা আমেরিকাকে প্রতিদিন শক্তিশালী করছে। কিন্তু তারা যে সমাজে বাস করে সেখানে প্রতিদিন চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হতে হয়।’ 

হোয়াইট হাউসে ঈদ আনন্দ উদ্‌যাপনের এক অনুষ্ঠানে জো বাইডেন এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বাইডেন বলেন, বৈশ্বিক মুসলিম স্বাধীনতার লক্ষ্যে ‘অ্যাম্বাসেডর অ্যাট লার্জ’ হিসেবে তিনিই প্রথম একজন মুসলিমকে নিয়োগ করেছেন। 

বাইডেন আরও বলেন, ‘আমরা দেখছি, সারা বিশ্বে মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে কারও প্রতি নির্যাতন, নিপীড়ন বা বৈষম্য করা উচিত নয়। তারপরও আমরা দেখছি উইঘুর ও রোহিঙ্গারা সংঘাত, সহিংসতা, রোগ, শোক ও দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছে। তারা আজকের পবিত্র দিনটিও শান্তিমতো উদ্‌যাপন করতে পারছে না।’ 

হোয়াইট হাউসের অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পাকিস্তানের কণ্ঠশিল্পী ও সুরকার আরজ আফতাব এবং ওয়াশিংটন ডিসির একটি মসজিদের ইমাম ড. তালিব এম শরিফ। 

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে মুসলমানদের উৎসব উদ্‌যাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 

এক দিনের জন্য স্বাধীন রাজ্য হলো এস্তোনিয়ার একটি গ্রাম

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ১১

শীর্ষ শান্তি আলোচক উমেরভকে গোয়েন্দা সংস্থার প্রধান করলেন জেলেনস্কি

স্পেনের সেউতায় অভিবাসীদের ঢলে নিহত বেড়ে ৭২

স্যুটকেসে ব্রিটিশ নারীর মরদেহ, গ্রিসে আফগান যুবক আটক

রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের আরও এক গুদামে ইউক্রেনের ড্রোন হামলা

যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইউরোপের দাবানল

‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব নেটওয়ার্ক ইউরোপে

মস্কোয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩

খরার প্রকোপ: একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে হাঙ্গেরি