হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শ্রমিক। নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকর্মীও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনিতে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার জরুরি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, কয়লাখনিতে দুর্ঘটনার পর সেখানে কেউই আর জীবিত নেই। 

বিবিসি জানিয়েছে, তুষারাচ্ছন্ন কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনির বায়ু চলাচলের স্থানে কয়লার ধূলিকণায় আগুন ধরে যায়। এর ফলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় সেখানে ২৮৫ জনের মতো ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল—মামলা করলেন এক মালিক

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাতার পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো-কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ