হোম > বিশ্ব > ইউরোপ

প্রাগে চেক সরকার, ইইউ ও ন্যাটোর বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আনুমানিক ৭০ হাজার মানুষ ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টি, কয়েকটি ডানপন্থী দল ও বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল এ বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, চেক প্রজাতন্ত্রকে সামরিকভাবে নিরপেক্ষ হতে হবে এবং রাশিয়াসহ অন্যান্য গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে চুক্তি নিশ্চিত করতে হবে। 

চেক পুলিশ জানিয়েছে, মধ্য বিকেল পর্যন্ত বিক্ষোভকারীর সংখ্যা আনুমানিক ৭০ হাজারের মতো ছিল। 

বিক্ষোভ আয়োজকদের একজন জিরি হ্যাভেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছি। প্রধানত জ্বালানির দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’ 

মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ানোর জেরে চেক সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করেছিল বিরোধীরা। সেই ভোটে টিকে যাওয়ার একদিন পরেই শহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ওয়েন্সেসলাস স্কয়ারে বিক্ষোভ হলো। 

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা শনিবার স্থানীয় গণমাধ্যম সিটিকে নিউজ সার্ভিসকে বলেছেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে কোনো দেশপ্রেম নেই। তারা দেশের স্বার্থ বোঝে না। ওয়েন্সেসলাস স্কয়ারে যারা বিক্ষোভ করছে, তারা সবাই রুশপন্থী। একই সঙ্গে তারা চরমপন্থী। এই বিক্ষোভকারীরা চেক প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী বিক্ষোভ করছে।’ 

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন শক্তিশালী হামলা, নিহত অন্তত ২৭

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী