হোম > বিশ্ব > ইউরোপ

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু, জাতিবিদ্বেষের অভিযোগ 

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।

রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’ 

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।

স্টারমারে আস্থা নেই জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া, পুতিনের প্রশংসা

লেখকদের এআই দিয়ে টার্গেট করছে প্রতারক চক্র

রহস্যজনকভাবে ডুবে যাওয়া রুশ জাহাজ নিয়ে নতুন উদ্বেগ, সন্দেহ

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে স্টারমারের, এবার নারী সুরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ মন্ত্রিসভায় বিদ্রোহ, খাদের কিনারায় প্রধানমন্ত্রী স্টারমার

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

বিজয় দিবসের প্যারেডে ন্যাটোর সমালোচনা করলেন পুতিন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

সাত বছর পর চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ এমপিরা