হোম > বিশ্ব > ইউরোপ

মহাশূন্য নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন সামান্থা হার্ভে

নিজের বই ‘অরবিটাল’ হাতে সামান্থা হার্ভে। ছবি: এএফপি

সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। মহাশূন্য নিয়ে তাঁর লেখা উপন্যাস ‘অরবিটাল’—এর জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। মহাশূন্য নিয়ে লিখিত প্রথম কোনো বই হিসেবে অরবিটাল এই পুরস্কার জিতল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। গতকাল মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এটি কথাসাহিত্যের জন্য যুক্তরাজ্য তো বটেই সারা বিশ্বেরই অন্যতম সম্মানজনক পুরস্কার।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৬ মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘অরবিটাল’ উপন্যাসে। অরবিটালে যে ৬ কাল্পনিক মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।

বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল গতকাল বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে। ডে ওয়াল একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা এবং টাইম জোনের নাজুক জায়গাজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা এ গল্পে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।

পুরস্কার পাওয়ার পর বক্তব্য দিয়েছেন হার্ভে। তিনি বলেছেন, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাঁদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে। কোভিড-১৯ মহামারি চলাকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশির ভাগটা লিখেন হার্ভে।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার—‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য—এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও—‘হেল্ড’ বইয়ের জন্য—ছিলেন।

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার