হোম > বিশ্ব > ইউরোপ

বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে রাশিয়ায় নতুন আইন

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। আগেও বিশেষ ও উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিরা রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। তবে সেই সময় একটি নির্দিষ্ট সময়ের জন্য। এবার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নতুন এই আইন কার্যকর করার লক্ষ্যে রাশিয়া সংবিধান সংশোধন করে গত বছর। পরে সে বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাস হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর আইন পাস হলেও চলতি বছরের ৭ জানুয়ারি থেকে সেটি আইনে পরিণত হয়েছে। 

নতুন আইন অনুসারে কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তাঁর স্বামী/স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি/নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো—তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে। এ ছাড়া, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া একই শর্তের অধীনে। 

নতুন আইন অনুসারে কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাঁকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। একইভাবে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাঁকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে। 
 
এ ক্ষেত্রে ইউক্রেন সংকট চলাকালে যেসব বিদেশি রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করতে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তাঁরাও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের অনুমতি পাবেন। তবে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই যদি কোনো ব্যক্তি চুক্তি প্রত্যাহার করেন তবে তাঁর বসবাসের অনুমতিও প্রত্যাহার করবে রাশিয়া।

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে স্টারমারের, এবার নারী সুরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ মন্ত্রিসভায় বিদ্রোহ, খাদের কিনারায় প্রধানমন্ত্রী স্টারমার

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

বিজয় দিবসের প্যারেডে ন্যাটোর সমালোচনা করলেন পুতিন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

সাত বছর পর চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ এমপিরা

মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

সারায়েভোতে যুদ্ধের সময় ‘সুন্দর নারী’ হত্যার প্রতিযোগিতা হয়েছে—নতুন বইয়ে দাবি

নোবেলসদৃশ ভুয়া পুরস্কার পেয়ে তদন্তের মুখে ফরাসি অধ্যাপক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২৬