হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ভেতরে সেতু ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান চালানোর মধ্যে সেম নদীর ওপর কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল, এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্লুশকোভো শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁদের সেনারা কুর্স্কে অবস্থান শক্তিশালী করছে। দখল করা অঞ্চলগুলোকে ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসবের সঙ্গে ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চল বিনিময় করা যেতে পারে।

রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ আগস্ট হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখণ্ডের ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।

দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, কুর্স্কে তাঁরা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। তিনি জানান, তাঁদের সেনারা এখনো অগ্রসর হয়ে চলেছে।

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

লন্ডনে দুই ইহুদিকে ধাওয়া করে ছুরিকাঘাত

চুরি করা ইউক্রেনের শস্য ইসরায়েলের কেনা অবৈধ: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে ইরান: জার্মান চ্যান্সেলর

ইরান ও ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সবকিছু করবে: পুতিন

যুদ্ধকে রাশিয়ার ভেতরে পাঠিয়ে দিতে চান ইউক্রেনের ড্রোন কমান্ডার

ট্রাম্পকে তুষ্ট করতে ‘ডনিল্যান্ড’ তৈরির প্রস্তাব ইউক্রেনীয়দের

২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ করে আইন পাসের পথে যুক্তরাজ্য

খাবার ও পানির অভাবে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, শীর্ষ কমান্ডার বরখাস্ত

ন্যাটো থেকে স্পেনকে বাদ ও যুক্তরাজ্যের ফকল্যান্ড কেড়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের