হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবকের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনল পুলিশ

ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ইরাকি যুবকের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছে পুলিশ। 

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাকে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হলেও মসজিদের পাশে এই ঘটনা ঘটানোয় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় বলে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই ইরাকি যুবকের নাম সালওয়ান মোমিকা (৩৭)। তিনি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে অভিবাসিত হন। বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা গণতান্ত্রিক অধিকার। এখন যদি কেউ বলে এটা করা যাবে না, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি।’ 

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, মোমিকার বিক্ষোভ আইনগত দিক থেকে বৈধ, কিন্তু উপযুক্ত নয়। এখানে পুলিশের অনুমতি দেওয়া বা না দেওয়ারও কিছু নেই।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে প্রায় বেশ কয়েকজন মুসলমান আরবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানাচ্ছিলেন। হ্যান্ডমাইকে মোমিকা তাঁদের জবাবও দিয়েছেন। তবে তাঁদের মধ্য পুলিশের ব্যারিকেড ছিল।

সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, কোরাআন পোড়ানোয় আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেনি, তবে মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় মোমিকার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাপপ্রবাহের মধ্যে আগুন জ্বালানোর অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্যও তদন্ত করা হচ্ছে।

স্টকহোমের নোয়া ওমরান (৩২) নামের এক শিল্পী এ ঘটনাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি গণতন্ত্র ও স্বাধীনতার নামে ঘৃণা ছড়ানো। গণতন্ত্র এমনটি নয়।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মোমিকার এই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ইসলামবিদ্বেষী এমন কাজ কখনোই মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে মেনে নেওয়া যায় না।’

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির কারখানায় অগ্নিসংযোগ

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকাতে রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

সুখী দেশের তালিকায় চমক দেখাল কোস্টারিকা, বাংলাদেশের অবস্থান কত

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করছে পোল্যান্ড

রাশিয়ায় বসেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা ক্রেমলিনপন্থী আইনজীবীর

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

স্বামীর পাসওয়ার্ড চুরি করে ৩ হাজার কোটি টাকার বিটকয়েন আত্মসাৎ

মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি