হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংস

আজকের পত্রিকা ডেস্ক­

সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিমানবাহিনীর ওপর অন্যতম সাহসী হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন ব্যবহার করে এই হামলায় ৪০ টিরও বেশি রুশ বোমারু বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)।

এক বিবৃতিতে এসবিইউ বলেছে—‘শত্রু রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো একের পর এক আগুনে পুড়ছে।’

সংস্থাটি জানিয়েছে, বোমারু বিমান ধ্বংসের লক্ষ্যে একটি বড় পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের আওতায় ৪০ টিরও বেশি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময় আজ (১ জুন) সন্ধ্যা ৭টায় এক লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হামলাটির খবর জানিয়ে নাটকীয় একটি ভিডিও প্রকাশ করেছে এসবিইউ। এই ভিডিওতে সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। ফুটেজে বিস্ফোরণের আওয়াজ, আগুন ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে ধরা পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, আরেকটি হামলা চালানো হয়েছে মুরমানস্কের কাছে ওলেনিয়া বিমানঘাঁটিতে। রুশ সংবাদমাধ্যমও হামলার খবর নিশ্চিত করেছে এবং দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরকুৎস্কের ঘটনাও তারা রিপোর্ট করছে।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা এই অভিযানে রুশ বিমান ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে।

এদিকে গতরাতে রাশিয়াও ৪৭২টি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন। এটিই এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি। ইউক্রেন দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র সহ ৩৮৫টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন শক্তিশালী হামলা, নিহত অন্তত ২৭

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত