হোম > বিশ্ব > ইউরোপ

মাঙ্কিপক্সের টিকার অনুমোদন দিল ইইউ

ক্রমেই বিশ্বব্যাপী আতঙ্কের নাম হয়ে উঠছে মাঙ্কিপক্স ভাইরাস। এবার এ ভাইরাস মোকাবিলায় নতুন টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা হিসেবে ইমভানেক্স টিকা বাজারজাত করতে ইউরোপীয় কমিশন অনুমতি দিয়েছে বলে আজ সোমবার জানিয়েছে এর উৎপাদনকারী ড্যানিশ বায়োটেকনোলজি কোম্পানি বাভারিয়ান নর্ডিক।

মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সতর্কতা জারির একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে এই টিকার অনুমোদনের জন্য সুপারিশ করেছিল।

মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ইমভানেক্সই একমাত্র টিকা, যা যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদন পেয়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোতে এখন পর্যন্ত শুধু গুটিবসন্তের চিকিৎসার জন্য এই টিকার অনুমোদন রয়েছে।

ইউক্রেনে সেনাপ্রধান সিরস্কিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে ১৩ বছরের কিশোর নিহত

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

ইউক্রেনে ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা’ রাশিয়ার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

অনলাইনে মিলবে পারিবারিক নির্যাতনকারীদের তালিকা, আয়ারল্যান্ডে আইন পাস

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

ইউক্রেনের পদচ্যুত প্রতিরক্ষামন্ত্রী কে এই ফেদোরভ, তাঁর জন্য কেন এত বিক্ষোভ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশ্বকাপের ডামাডোলে বাংলাদেশে ১২ জন নিহতের খবর