হোম > বিশ্ব > ইউরোপ

হ্যারিকে বাঁচাতে বাবাকে চিঠি দিয়েছিলেন মেগান

ব্রিটিশ রাজপরিবারের লাগাতার সমালোচনা থেকে স্বামী প্রিন্স হ্যারিকে বাঁচাতে বাবার কাছে চিঠি দিয়েছিলেন ডাচেস অব সাসেক্স মেগান মেরকেল। মেগানের বাবা থমাস মেরকেলের সাক্ষাৎকার ইস্যুতে ওই সময় ব্রিটিশ রাজপরিবারের সমালোচনা সইতে হয়েছিল প্রিন্স হ্যারিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদপত্রগুলো বাবাকে লেখা মেগানের একটি চিঠি ফাঁস করলে ওই সব সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন মেগান। এই মামলার বিচারে ব্রিটিশ আদালত রায় দিয়েছেন, সংবাদপত্রগুলো মেগানের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। 

মেগান মেরকেল তাঁর সাবেক সহযোগী জেসন নাউফকে বলেছিলেন যে, কেন তিনি তাঁর বাবাকে চুপ করানোর জন্য মেক্সিকোতে যেতে পারবেন না। ওই সময় তিনি আরও বলেছিলেন যে, সমালোচনার পর প্রিন্স হ্যারির কষ্ট তাঁকেও পোড়াচ্ছিল। গত শুক্রবার একটি আদালত এ সংক্রান্ত তথ্য ও নথি প্রকাশ করে। 

ব্রিটিশ সংবাদপত্রগুলো বাবাকে লেখা মেগানের একটি চিঠি ফাঁস করলে ওই সব সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। এ মামলার বিচারে আদালত রায় দিয়েছেন, সংবাদপত্রগুলো মেগানের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। এ রায়ের বিরুদ্ধে করা আপিলে সংবাদপত্রগুলোর তরফে দাবি করা হয়, ফাঁস হয়ে যেতে পারে, এমনটা জেনেই বাবার কাছে ওই চিঠি লিখেছিলেন মেগান। অথচ এখন উল্টোটা দাবি করছেন ডাচেস অব সাসেক্স। 

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আঘাত ঠেকাতে যুদ্ধবিমান পাঠাল পোল্যান্ড

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার মামলা

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, আটকে পড়েছেন ১৩ ভারতীয় নাবিক

কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলাটি ইরানের ওপরই হামলা: রাশিয়া

‘আমাকে আল্লাহ পাঠিয়েছেন’—প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাতের পর হামলাকারী

ইউক্রেনে আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা নামাবে রাশিয়া: জেলেনস্কি

বার্লিনে সমকামী উৎসবে হামলা, সন্দেহভাজন লেবানিজ বংশোদ্ভূত আইএস সমর্থক