হোম > বিশ্ব > ইউরোপ

৩৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার আশঙ্কা যুক্তরাজ্যে

ইউরোপের দেশ যুক্তরাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। তাপমাত্রার ভয়াবহ বৃদ্ধির ফলে দেশটিতে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত যুক্তরাজ্য বিগত ৩৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে। ১৬৫৯ সালের পর সম্ভবত যুক্তরাজ্য এই পরিমাণ তাপমাত্রা দেখেনি। আজ মঙ্গলবার যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার্লউড শহরে। সেখানে সর্বোচ্চ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১০১ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট। যা ২০১৯ সালে কেম্ব্রিজ বোটানিক্যাল গার্ডেনে রেকর্ড করা হয়েছিল।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্লাইমেট ইনফরমেশন সেন্টারের পরিচালক মার্ক ম্যাকার্থি দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে,১৮৫০ সালের পর আমরা কখনোই একদিনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করিনি।’ তবে বিষয়টি কেবল এখানেই থেমে থাকছে না। অনেকে আবার যুক্তরাজ্যের তাপমাত্রা বৃদ্ধির এই ইতিহাসে বিগত ৬ থেকে ৭ হাজার বছর আগের তাপমাত্রার সঙ্গেও তুলনা করেছেন।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যুক্তরাজ্যের অতীত আবহাওয়া নিয়ে গবেষণাকারী প্যালিওক্লাইমেটোলজিস্ট আলেক্সান্ডার ফ্রান্সওর্থ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এমন কোনো সরাসরি প্রমাণ নেই যে, বিগত ৬ হাজার বছরের মধ্যে ব্রিটেনে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’

ফলে, খুব সহজেই বোঝা যাচ্ছে ইউরোপের এই অন্যতম প্রভাশালী দেশটি বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে নাকাল অবস্থায় রয়েছে। দেশটির আবহাওয়া অফিসের সতর্কবার্তা থেকে তাদের ভোগান্তির তীব্রতাও অনুমান করা যায় অনেকটাই। 

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার