হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে ২ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার 

ইংলিশ চ্যানেল থেকে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার ফ্রান্স কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। 

একটি বিবৃতিতে ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, গত সোমবার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আলাদা সাতটি অভিযানে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাচ্ছিলেন। ওই অভিবাসনপ্রত্যাশীদের নৌকাগুলো ডুবে যাওয়ার মতো অবস্থায় ছিল। 

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের ক্যালাইস, ডানকার্ক বা বোলোন শহরে ফিরিয়ে আনা হয়।    

গত দুই বছরে ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়েছে। ঝুঁকি থাকা সত্ত্বেও উন্নত জীবনের আশায় এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন অভিবাসনপ্রত্যাশীরা।

গত বছর সাড়ে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন। ২০১৯ সাল থেকে এই সংখ্যা চার গুণ বেশি ছিল।

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন শক্তিশালী হামলা, নিহত অন্তত ২৭

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী