হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ হবে যদি...

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোল থেকে ইউক্রেনের সেনা সরানো হলে রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বন্ধ হয়ে যাবে। গতকাল শনিবার তিনি এমনটি বলেন।

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদাকে জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনা ও আমাদের লোকদের মারিউপোলে নির্মূল করা হলে যেকোনো আলোচনার অবসান ঘটাবে। এর ফলে একটি অচলাবস্থা হবে, কারণ আমরা আমাদের অঞ্চল বা আমাদের জনগণের বিষয়ে আপস করব না।’

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

যুদ্ধের আগে মারিউপোলে থাকত প্রায় ৫ লাখ বাসিন্দা। গুরুত্বপূর্ণ এই শহর আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং দনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার

ইউক্রেনে সেনাপ্রধান সিরস্কিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে ১৩ বছরের কিশোর নিহত

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

ইউক্রেনে ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা’ রাশিয়ার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮