হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ডে গুলি: সন্দেহভাজনের হাসপাতালে মৃত্যু, বাড়ি থেকে বাবা-মা ও বোনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাকোভের বিখ্যাত ‘মেইন স্কয়ারে’ এই হামলার ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোয় বন্দুকধারীর গুলিতে নিহত হয় ছয় জন। এই ঘটনায় পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন বন্দুকধারী আজ সোমবার ভোরে হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া গতকাল তাঁর বাড়ি থেকে তাঁর বৃদ্ধ বাবা-মা ও বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সন্দেহভাজন ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ক্রাকো পুলিশ জানিয়েছে, ক্রাকোর ব্যস্ততম বাজারে স্থানীয় সময় বিকেল ৩টার (জিএমটি দুপুর ২টা) কিছু আগে ওই গুলির ঘটনায় পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে। কিন্তু তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের একজন মন্ত্রী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে সন্দেহভাজন ব্যক্তি ‘উগ্র ডানপন্থী মতাদর্শ’ দ্বারা অনুপ্রাণিত ছিলেন। মন্ত্রী তাঁকে একজন ‘উগ্র জাতীয়তাবাদী’ হিসেবেও বর্ণনা করেন।

গতকাল রোববারের ওই হামলায় চারজন নারী ও দুইজন পুরুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ এবং একজন অস্ট্রিয়ার নাগরিকও রয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ বিষয়ে বলেছেন, হামলার পর বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুজন নারী ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ পরে নিশ্চিত করেছে, ওই তিনজন হলেন সন্দেহভাজন বন্দুকধারীর ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোন। পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং তিনি সম্ভবত নিজের বাড়ি থেকেই অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন।

এই গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

তথ্যসূত্র: বিবিসি

শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ফ্রান্সের মাদক চক্রগুলো

সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ২১

ইউক্রেনের বন্দরে পচছে শস্য—খাদ্যসংকট তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ডজনখানেক

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল—মামলা করলেন এক মালিক

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাতার পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান