হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিপুল সমরসজ্জা, আক্রান্ত হওয়ার ভয় ইউক্রেনের

ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে রাশিয়া বিপুল পরিমাণ সমরসজ্জা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির প্রশাসন বলছে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন আক্রমণে ব্যবহৃত হতে পারে এমন একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত ‘প্রায় শেষ করে এনেছে’। এবং যেকোনো মুহূর্তে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক এক সমীক্ষার বরাত দিয়ে সাংবাদমাধ্যম সিএনএন বলছে, ‘রাশিয়া, ইউক্রেনের সীমান্তের আশপাশের এলাকায় অন্তত ১ লাখ ২৭ হাজার সৈন্য সমাবেশ করেছে।’ এর মধ্যে রাশিয়ান ফেডারেশন’স আর্মড ফোর্সেস–এর ১ লাখ ৬ হাজার সৈন্যসহ বিমান ও নৌ–সেনা মিলিয়ে প্রায় ১ লাখ ২৭ হাজার সদস্যের ওই বাহিনী প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে।

ওই সমীক্ষা বলা হয়েছে, পরিস্থিতি খুবই কঠিন এবং ইউক্রেন বিশ্বাস করে এই রণসজ্জার মধ্য দিয়ে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে ভাঙন এবং ন্যাটোকে দুর্বল করার প্রচেষ্টা চালাচ্ছে। সমীক্ষায় আরও বলা হয়, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের যে সক্ষমতা তা কমিয়ে আনতেই রাশিয়ার এমন পদক্ষেপ। এমন সময়ে এই সমীক্ষা এল যখন গত সপ্তাহেই ইউক্রেন সংকট সমাধানে রাশিয়া এবং তার পশ্চিমা প্রতিপক্ষের মধ্যকার আলোচনা কোন প্রকার ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান গত বুধবার বলেছিলেন, ‘মস্কো আসলে আলোচনাটিকে কূটনৈতিক ব্যর্থতার অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় তা স্পষ্ট নয়।’

ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রতিবেদন বলছে, রাশিয়া স্থায়ীভাবে দেশটির কেন্দ্র এবং পূর্বাঞ্চল থেকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছে। গত ডিসেম্বর এবং চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধ জুড়েই রাশিয়া এদিকে অস্ত্র, গোলাবারুদ এমনকি ভ্রাম্যমাণ হাসপাতালও ইউক্রেন সীমান্তের কাছে স্থানান্তর করেছে।

বিশ্ব / রাশিয়া সম্পর্কিত আরও পড়ুন:

ইতালিতে বৈশাখী উৎসবে গুলি, দুই ভারতীয় নিহত

কিয়েভে বন্দুকধারীর গুলি ও জিম্মি-কাণ্ড, নিহত ৬

উগ্র ডানপন্থার উত্থান মোকাবিলায় স্পেনে বামপন্থীদের আন্তর্জাতিক সম্মেলন, থাকছেন যাঁরা

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

তুরস্কে স্কুলে গুলি চালাল ছাত্র, শিক্ষকসহ নিহত ৪

ন্যাটোর নিয়ন্ত্রণ নিতে পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইউরোপ