হোম > বিশ্ব > ইউরোপ

নরওয়েতে মিলল রাশিয়ার গুপ্তচর তিমি ভলদিমির মৃতদেহ 

নরওয়ের উপকূলে একটি বেলুগা প্রজাতির তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। রাশিয়া এ তিমিটিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয়। ভলদিমির নামে এই প্রাণীটির মৃতদেহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিমিটিকে নিকটস্থ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাঁচ বছর আগে প্রথম তিমিটিকে নরওয়ের সমুদ্রে দেখা যায়। সে সময় এটির সাথে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল, যেটির গায়ে ‘সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’ লেখা ছিল।

এতেই গুজব ছড়িয়েছিল যে এই স্তন্যপায়ী প্রাণীটির একটি গুপ্তচর তিমি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন অতীতেও এমন ঘটনা ঘটেছে। যদিও মস্কো কখনো এ ধরনের অভিযোগের কোন জবাব দেয়নি।

মেরিন মাইন্ড নামের একটি সংগঠন সপ্তাহের শেষে ভলদিমিরের নিথর দেহটি আবিষ্কার করে। এ সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,  আমরা তার দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি। তার মৃত্যুর কারণ জানতে ভেটেরিনারি ইন্সটিটিউট যাতে পরীক্ষা–নিরীক্ষা করতে পারে সে কারণে তিমিটির মরদেহ শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে।

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার

ইউক্রেনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ কতটা বিধ্বংসী

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইউরোপে রেকর্ড উচ্চতায় যৌনরোগ সিফিলিস-গনোরিয়া, বেশি আক্রান্ত কারা

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন