হোম > বিশ্ব > চীন

প্রতিবেশীদের ওপর খবরদারি করবে না চীন

ছোট প্রতিবেশীদের ওপর চীন খবরদারি করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং। গতকাল সোমবার দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জ বা আসিয়ান-চীনের বার্ষিক সম্মেলন সি জিনপিং এ মন্তব্য করেন। সম্মেলনে মিয়ানমারের কোনো প্রতিনিধি ছিলেন না। 

সি বলেন, ‘প্রতিবেশীদের থেকে আয়তনে বড় হওয়ার সুবিধা নেবে না চীন। প্রতিবেশীদের ভালো বন্ধু ও সহযোগী হবে বেইজিং।’ তা ছাড়া অন্য কাউকে আসিয়ানভুক্ত দেশগুলোয় হস্তক্ষেপ করতেও চীন বাধা দেবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। 

দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান সদস্য, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই, তাইওয়ান, মালয়েশিয়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে বেইজিংয়ের। নিজেদের মালবাহী বোট চলাচলে দক্ষিণ চীন সাগরে গত বৃহস্পতিবার চীনা কোস্ট গার্ডের প্রতিবন্ধকতার তীব্র সমালোচনা করেছে ফিলিপাইন। প্রতিবেশীদের সঙ্গে চীনের ব্যবহার ‘ঘৃণাজনক’ বলে সম্মেলনে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে। 

অন্যদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে জাপান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বেইজিংয়ের মতবিরোধ রয়েছে। প্রসঙ্গত, আসিয়ানের সদস্য না হলেও প্রতিবছর আসিয়ান-চীন সম্মেলন হয়।  

ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় ‘সংঘর্ষ’

ট্রাম্প-সি বৈঠক শুরু, তুরুপের তাস চীনের হাতে

লাল গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানাল বেইজিং

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড স্থগিত

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু

এআই-এর অজুহাতে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে রায় চীনের আদালতের

চীনা ৫ রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, তোয়াক্কা করছে না বেইজিং

তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন, বেইজিংকে ‘মাছের ব্যাপারী’ ডাকল তাইপে

ভারত–পাকিস্তান যুদ্ধের পর বিক্রি ও মুনাফা বেড়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা কোম্পানির

ট্রাম্প–সি বৈঠক নির্বিঘ্ন করতে ইরান যুদ্ধ বন্ধে তৎপরতা জোরদার চীনের