হোম > বিশ্ব > চীন

বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় অন্তত ৭ জনের মৃত্যু

বিধিনিষেধ শিথিলের পর চীনে নতুন করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহে করোনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে পাঁচজনের। এর আগের দিন মারা যান আরও দুজন। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা মহামারিতে এ পর্যন্ত ৫ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার উপসর্গসহ ২ হাজার ৭২২ জন রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা। তবে সম্প্রতি দেশটিতে ‘জিরো কোভিড-নীতি’ শিথিল করার পর গণহারে করোনা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক শনাক্তের সংখ্যা কম পাওয়া যাচ্ছে। 

এদিকে এই শীতকালে চীনে অন্তত তিনটি করোনার ঢেউ আসবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তিনটি ঢেউয়ের প্রথমটি এখন চলছে। 

সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান ঢেউটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। দ্বিতীয় ঢেউটি জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়ে চীনা নববর্ষ উদ্‌যাপন শুরু হবে এবং লাখ লাখ মানুষ ছুটি কাটাতে পরিবার নিয়ে ভ্রমণে বের হবে। 

সংক্রমণের তৃতীয় ঢেউ সম্পর্কে উ জুনিয়উ বলেছেন, এটি ফেব্রুয়ারির শেষে থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হবে। কারণ বেশির ভাগ মানুষ তখন ছুটির পর কাজে যোগ দেবে। 

সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের মুখে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ তুলে নেয় চীনা কর্তৃপক্ষ। এর পর থেকে নতুন করে করোনার সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করেছে দেশটিতে। 

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন