হোম > বিশ্ব > চীন

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

আজকের পত্রিকা ডেস্ক­

হংকংয়ের এক আবাসিক ভবন কমপ্লেক্সে ভয়াবহ আগুনে বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ছবি: এএফপি

কয়েক দিন ধরে জ্বলার পর অবশেষে হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ১২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ৫১ মিনিটে ৪ হাজার ৬০০ মানুষের বাসস্থান এই বৃহৎ আবাসন কমপ্লেক্সে আগুন লাগে।

এ পর্যন্ত কমপক্ষে ১২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ৭৯ জন আহত এবং ৮৯ জনের মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি।

অগ্নিকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি, তবে জানালাগুলোর বাইরে থাকা স্টাইরোফোম নামক দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া আবাসন কমপ্লেক্সের আটটি ব্লকের কোনোটিতেই ফায়ার অ্যালার্ম কার্যকরভাবে কাজ করছিল না।

কমপ্লেক্সে সংস্কার কাজের দায়িত্বে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য দুর্নীতির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এই ভয়াবহ অগ্নিকাণ্ড হংকংয়ের নির্মাণ নিরাপত্তা মান নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা প্রতিরোধ করা যেত...বহু মানুষ তাদের দায়িত্ব পালন করেনি।’

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, নির্মাণ সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তিরা ‘মারাত্মকভাবে অসাবধান’ ছিলেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ তাঁদের হাতে রয়েছে।

আজ থেকেই পুলিশ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে ভবনগুলোতে প্রবেশ করে তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করবে। আগামী কয়েক সপ্তাহ ধরে এ বিষয়ে তদন্ত চলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহের মতো পদ্ধতি ব্যবহার করা হবে। এ ছাড়া যারা বাড়ি হারিয়েছেন, তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করবে বলেও জানানো হয়েছে।

বিশ্বকাপের দরকার নেই চীনের, তাদের আছে ‘ভিলেজ সুপার লিগ’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, চীনে আটক মার্কিন বিজ্ঞানী

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ

সক্রিয় ফল্ট লাইনে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

চীনের গুয়াংজিতে বন্যায় নিহত ৩৯, ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ