হোম > বিশ্ব > চীন

দুই বছরের মধ্যে এই প্রথম সাংহাইয়ে লকডাউন

দুই বছর আগে বিশ্বজুড়ে করোনা মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বের বিভিন্ন শহরে লকডাউন ঘোষিত হলেও চীনের সাংহাই শহর ছিল লকডাউনমুক্ত। এবার সেই শহরে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করেছে চীন সরকার। আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইয়ে দুই দফায় নয় দিনের বেশি লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এ সময় শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। 

চীনের গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহর সাংহাই। এই শহরে গত এক মাস ধরে নতুন করে করোনা সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। গত শনিবার সাংহাইয়ে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে শহরজুড়ে লকডাউন দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ধাপে লকডাউন কার্যকর করা হবে। প্রথম ধাপে আজ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত শহরের পূর্বাঞ্চল লকডাউন জারি থাকবে। আর ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে শহরের পশ্চিমাঞ্চলে। এ সময় শহরে গণপরিবহন বন্ধ থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ রাখতে হবে। অথবা ঘর থেকে কাজ করা যাবে।

ট্রাম্প–সি বৈঠক নির্বিঘ্ন করতে ইরান যুদ্ধ বন্ধে তৎপরতা জোরদার চীনের

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার প্রস্তাব

তাইওয়ানের জন্য ১০ প্রণোদনা ঘোষণা চীনের, কী আছে এতে

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন

চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন সি

‘শান্তি মিশন’ নিয়ে চীন যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর গতিবিধির তথ্য বিক্রি করছে চীনা কোম্পানি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের প্রস্তাবে চীনের সমর্থন

সাগরতলের মানচিত্র বানাচ্ছে চীন, সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি