হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়ার বিরুদ্ধে সুইফট নিষেধাজ্ঞায় যোগ দিলো দক্ষিণ কোরিয়া

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার সেই দলে যোগ দিলো দক্ষিণ কোরিয়া। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমা দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে তাতে দক্ষিণ কোরিয়াও যোগ দিতে সম্মত হয়েছে।

এর আগে পশ্চিমা দেশগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘রুশ বাহিনী যেহেতু কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে তাণ্ডব চালাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ গোলাকার বস্তু, কী সেগুলো

মাতৃত্বকালীন ছুটিতে মেয়র, জাপানজুড়ে বিতর্কের ঝড়

ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটসহ বিমান জ্বালিয়ে দিল বিদ্রোহীরা

টিকটক লাইভে চুমু—শরিয়াহ আইনে বেত্রাঘাতে অচেতন ইন্দোনেশিয়ার নারী

পিকআপের ধাক্কায় থাইল্যান্ডে ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত, চালক ১১ বছরের শিশু

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

শাহবাজ-মোদিকে চিঠি ভারত-পাকিস্তানের ১১৭ বিশিষ্ট ব্যক্তির, সংলাপের আহ্বান

৪০ বছরের মধ্যে রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন