হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মেয়েদের তৃতীয় শ্রেণির বেশি পড়া নিষিদ্ধ করল তালেবান

 

আফগানিস্তানের কয়েকটি রাজ্যে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞাকে নারী অধিকারের ওপর ‘আরো কঠোর আঘাত’ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি।

গজনি রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্কুলের প্রধান ও  স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রামে বলেন, ১০ বছরের ওপর মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে না। তৃতীয় শ্রেণির ঊর্ধ্বে পড়া মেয়েদের বাড়ি পাঠিয়ে দিতে বালিকা বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘আমাদের বলা হয়েছে, যেসব মেয়েরা লম্বা ও যাদের বয়স ১০ বছরের বেশি তাদের স্কুলে প্রবেশের অনুমতি নেই।’ 

গত বছর ডিসেম্বরে তালেবান সরকার নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করে। এই সিদ্ধান্ত বিদেশি সরকার ও জাতিসংঘের কাছ থেকে ব্যাপক নিন্দা কুড়িয়েছিল। 

গত বছর উচ্চ শিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষা স্থগিতের আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য আপনাদের অবহিত করা হচ্ছে।’

নারীরা কঠোর পোশাকের নিয়ম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরুষ আত্মীয় নিয়ে আসার নিয়ম উপেক্ষা করে। তাই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি তালেবানের। বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগের থেকেই নারী–পুরুষের জন্য আলাদা প্রবেশ, শ্রেণিকক্ষ ও নারী শিক্ষার্থীদের শুধু বয়স্ক পুরুষ বা নারী অধ্যাপক দিয়ে পড়ানোর নীতি ছিল।

২০২১ সালে তালেবান সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নারীদের ওপর শিক্ষাসহ আরও নানা নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে নারীদের বিনোদনকেন্দ্র, জিম, মেলা, সেলুনে যাওয়া নিষিদ্ধ ও তাদের জনসম্মুখে পর্দা করে যেতে হবে। ইতিমধ্যে অনেক নারীকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মাতৃত্বকালীন ছুটিতে মেয়র, জাপানজুড়ে বিতর্কের ঝড়

ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটসহ বিমান জ্বালিয়ে দিল বিদ্রোহীরা

টিকটক লাইভে চুমু—শরিয়াহ আইনে বেত্রাঘাতে অচেতন ইন্দোনেশিয়ার নারী

পিকআপের ধাক্কায় থাইল্যান্ডে ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত, চালক ১১ বছরের শিশু

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

শাহবাজ-মোদিকে চিঠি ভারত-পাকিস্তানের ১১৭ বিশিষ্ট ব্যক্তির, সংলাপের আহ্বান

৪০ বছরের মধ্যে রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন

গৃহযুদ্ধ: মিয়ানমারে স্কুলবঞ্চিত ৬৩ লাখ শিশু

থাইল্যান্ডে স্যুটকেসে মিলল কিশোরীর মরদেহ, অস্ট্রেলীয় গ্রেপ্তার

রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান আরও এক বছর বাড়ল