হোম > বিশ্ব > এশিয়া

বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান, আফগান শিল্পীর কান্না

আফগানিস্তানে পাকতিয়া প্রদেশে একজন সংগীতশিল্পীর সামনেই তাঁর বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান। এ ঘটনার পর ওই সংগীতশিল্পীকে কান্না করতেও দেখা গেছে। একজন আফগান সাংবাদিকের টুইট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনএনআইর প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি পোস্ট করেছেন আব্দুলহাক ওমেরি নামে একজন জ্যেষ্ঠ সাংবাদিক। 

ভিডিওতে দেখা যায়, আগুন দিয়ে বাদ্যযন্ত্র পোড়ানোর সময় সংগীতশিল্পীকে দেখে হাসছিলেন একজন। আরেকজন এই দৃশ্য ভিডিও করছিলেন। 

টুইট বার্তায় ওমেরি বলেন, তালেবানরা বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় স্থানীয় সংগীতশিল্পী কাঁদছে। ঘটনাটি ঘটেছে পাকতিয়া প্রদেশে। 

এর আগে তালেবান সরকার যানবাহনে গান বাজানো নিষিদ্ধ করেছিল। 

গত অক্টোবরে আফগানিস্তানের একজন হোটেলের মালিক রুশ বার্তা সংস্থা স্পুতনিককে জানান, তালেবানের পক্ষ থেকে বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুরুষ ও নারীদের ভিন্ন হলে বিয়ের অনুষ্ঠান উদ্‌যাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 

আফগান সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিকের প্রতিবেদনে আরও বলা হয়, হেরাত প্রদেশে কাপড়ের দোকানে থাকা ম্যানিকুইনের ‘শিরশ্ছেদ’ করছে তালেবান।

গাজায় যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের দণ্ড, সিঙ্গাপুরে দত্তক বাবা-মায়েরা বিপাকে

টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ

ভারত-চীন নিয়ে নিজের তৈরি নিয়ম নিজেই ভাঙছেন নেপালের জেন-জি প্রধানমন্ত্রী

অফিসে শর্টস পরছেন জাপানি পুরুষেরা, পায়ের লোম নিয়ে আপত্তি নারী সহকর্মীদের

ডেঙ্গুতে ৫৬ মৃত্যুর পর মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন করল শ্রীলঙ্কা

কীভাবে সমুদ্রে বেমালুম হাওয়া হয়ে গেল ৫৩০ রোহিঙ্গা

চীনের বিরুদ্ধে এআই ভিডিওতে ফিলিপিনোদের ‘বানর’ হিসেবে দেখানোর অভিযোগ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা, থাকতে পারে বাংলাদেশিও