হোম > বিশ্ব > এশিয়া

দুঃস্বপ্নে আটকে আছে মিয়ানমারের নাগরিকেরা 

জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে দেশটির নাগরিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গতকাল শুক্রবার এসব কথা বলেন ভলকার তুর্ক। তিনি আরও বলেন, সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা। এ জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। মিয়ানমারে নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা কিনা বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। সশস্ত্র সংঘাত বেড়েছে এবং তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিন বছরের সামরিক শাসন মিয়ানমারের জনগণের ওপর অসহনীয় মাত্রার দুর্ভোগ ও নিষ্ঠুরতা ডেকে এনেছে। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে জান্তা সরকার। জান্তা ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে। 

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জান্তা। ওই সময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও স্টেক কাউন্সেলর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৬৯৫ নারী, ৪৯০ শিশুসহ মোট ৪ হাজার ৬০৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। শুধু তা-ই নয়, ১১৩ নারীসহ ৪০০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ফেলা হয়।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির