হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের স্কুলে ফিরছেন নারী শিক্ষকেরা

আফগানিস্তানের নিমরোজ প্রদেশের স্কুলগুলোতে নারী শিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, নিমরোজ শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে যে আফগান সরকারের পতনের পর চাকরি হারানো সমস্ত নারী শিক্ষকদের আবার প্রয়োজনে স্কুলে নিয়োগ দেওয়া হবে। 

নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মৌলভি ইয়ার মোহাম্মদ হকিয়ার বলেন, শিগগিরই ১৯৬ জন নারী শিক্ষককে পুনর্বহাল করা হবে।

 নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার জানিয়েছেন, প্রদেশটিতে নারী শিক্ষক সংকটে রয়েছে। 

এদিকে নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরি হারানো আফগান নারী শিক্ষকেরা। লিমা নামে নিমরোজ প্রদেশের এক শিক্ষক জানান, গত ৮ মাস ধরে সে তাঁর কর্মক্ষেত্রে যেতে পারছেন না। 

তিনি বলেন, ‘ইসলামি আমিরাত আমাদের দায়িত্বে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি খুবই আনন্দিত।’ 

আফগানিস্তানে তালেবান শাসন সরকার ফের ক্ষমতায় আসার পর দেশটির সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার মুখে পড়েছে তালেবান। তবে আফগানিস্তান সরকার জানিয়েছেন, অদূর ভবিষ্যতে নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির