হোম > বিশ্ব > এশিয়া

সীমান্তে কিরগিজস্তান-তাজিকিস্তান সংঘর্ষ, নিহত ২৪ 

কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।

প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।

শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ