হোম > বিশ্ব > এশিয়া

আজই শেষ হতে পারে নেতানিয়াহুর ১২ বছরের শাসন

ঢাকা : ইসরায়েলে নতুন সরকারকে আজ রোববার অনুমোদন দিতে পারে দেশটির পার্লামেন্ট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে বিরোধী দলগুলোর গঠন করা জোট সরকারকে অনুমোদনের বিষয়ে আজ রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটির দিন নির্ধারণ করা হয়েছে। আর এই ভোটাভুটির মাধ্যমে শেষ হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ১২ বছরের শাসন।

ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর দল ও বিরোধী দলগুলোর মধ্যে আসনের পার্থক্য মাত্র একটি। অর্থাৎ জোট গঠনের মাধ্যমে এক আসনে এগিয়ে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার দায়িত্ব নিতে চলেছে দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কট্টরপন্থী জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তাঁর এই সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলে গত দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, কিন্তু সরকার গঠনের মতো যথেষ্ট আসন দেশটির কোনো দলই পায়নি।

জাপান সাগরে দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়ার সময় উত্তরের ১০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ট্রাম্প-কিম বৈঠকের গুঞ্জনের মধ্যেই ‘রহস্যময়’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মালদ্বীপে প্রবাসী শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ড: নিহত ৫ জনই বাংলাদেশি

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক

ইরান সংকট: সাড়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতির মুখে থাইল্যান্ডের পর্যটন

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ