হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান 

ক্ষমতা দখলের পর একের পর এক ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। সর্বশেষ গতকাল রোববার আফগানিস্তানের পশ্চিমে হেরাত প্রদেশে বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তারা। রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানের নৈতিক পুলিশ এই কাজ করেছে।

এদিকে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রোমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস বিভাগ কয়েক হাজার ডলার মূল্যের এসব বাদ্যযন্ত্র প্রথমে জব্দ করা হয়। তারপর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

ভাইস বিভাগের প্রাদেশিক প্রধান শেখ আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘তালেবান কর্তৃপক্ষ সংগীতকে নৈতিক অধঃপতন বলে মনে করে। সংগীত তরুণ প্রজন্মকে ভুলপথে চালিত করে। সমাজের ধ্বংস ডেকে আনে।’

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আফগান সংবাদমাধ্যমে সংগীত-সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। 

সম্প্রতি বিয়ে বা এ জাতীয় যেকোনো শুভ অনুষ্ঠানের হল মালিকদের নির্দেশ দেওয়া হয় যাতে সেখানে কোনোরকম বাদ্যযন্ত্র না বাজানো হয়। সব রকম সংগীতকে নিষিদ্ধ করে ফতোয়া জারি করা হয়।

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের একাধিক শিল্পী ও সংগীতজ্ঞ পশ্চিমা দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের