হোম > বিশ্ব > এশিয়া

সংক্রমণ নিয়ন্ত্রণে এক শহরের সবার করোনা টেস্ট করাবে ভিয়েতনাম

ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।

এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।

ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন। 

রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান আরও এক বছর বাড়ল

কিম জং-উনের মায়ের অতীত কেন গোপন রাখা হয়

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা চক্রের নতুন ঘাঁটি এখন শ্রীলঙ্কা

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির