হোম > বিশ্ব > এশিয়া

বিদেশি কর্মীদের জন্য নতুন চারটি খাত যুক্ত করল জাপান

কর্মীর অভাব রয়েছে এমন ক্ষেত্রগুলোতে বিদেশি কর্মী নিয়োগ করতে সুনির্দিষ্ট ‘দক্ষ কর্মী কর্মসূচিতে’ আরও চারটি খাত যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। গত শুক্রবার (২৯ মার্চ) এই কর্মসূচি নিয়ে সিদ্ধান্তে পৌঁছায় দেশটি। 

এ বিষয়ে জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন খাত যুক্ত করার মধ্য দিয়ে জাপানে আরও বেশি সংখ্যক বিদেশি কর্মীকে পাঁচ বছর মেয়াদে বসবাসের অনুমতি দেওয়া হবে। 

বিদেশিদের জন্য জাপানের ‘দক্ষ কর্মী কর্মসূচিতে’ বর্তমানে নার্সিং সেবা, নির্মাণশিল্প এবং কৃষি সহ মোট ১২টি খাত রয়েছে। এর সঙ্গে নতুন যুক্ত হওয়া খাতগুলো হলো—সড়ক পরিবহন, রেলপথ, বনায়ন এবং কাঠ প্রক্রিয়াজাতকরণ। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাস ও ট্যাক্সি চালকের পাশাপাশি ট্রেনের চালক ও কন্ডাক্টররাও এখন এই কর্মসূচির আওতায় জাপানে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। জাপানি ভাষায় উচ্চ দক্ষতা থাকাও এই খাতগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই খাতগুলোর মধ্য দিয়ে যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়গুলো জড়িত। 

এপ্রিলে শুরু হতে যাওয়া অর্থবছর থেকে আগামী পাঁচ বছরে ১৬টি খাতে মোট ৮ লাখ ২০ হাজার পর্যন্ত বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্য রয়েছে জাপান সরকারে। 

জাপানে জন্মহার হ্রাসের কারণে বিদেশি কর্মীর প্রয়োজন বেড়েছে। দেশটির পরিবহন ও সেবামূলক খাতগুলোতে জনবল ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। 

এ অবস্থায় বিদেশি কর্মীদের জন্য নতুন চারটি খাত যুক্ত করার আগে জাপানের সাধারণ মানুষেরও মতামত নিয়েছে সরকার। মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটি বৈঠকে দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সংশ্লিষ্ট মন্ত্রীদের বলেছিলেন, ‘বিলম্ব না করে বিদেশি শ্রমিকদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ উপলব্ধি করার চেষ্টা চালান।’

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া

এল নিনো: এশিয়াজুড়ে কৃষি সংকটের আশঙ্কা, বাড়ছে খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ

রাখাইনের শেষ ৩ টাউনশিপও দখলের পথে আরাকান আর্মি, সিতওয়ে-কিয়াউকফিউয়ে তীব্র যুদ্ধ

নতুন প্ল্যান্ট পরিদর্শনে কিম, ‘জ্যামিতিক হারে’ বাড়বে উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র

অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত নরওয়ের রাজকুমারী থেকে দূরে থাকার নির্দেশ এক ব্যক্তিকে

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

কমার্শিয়াল ফ্লাইটে ৬৬ বছরের মধ্যে প্রথম নারী পাইলট পেল থাই এয়ারওয়েজ