হোম > বিশ্ব > এশিয়া

ইউক্রেনে সাইবার হামলা, বন্ধ সরকারি ওয়েবসাইট

বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলা ঠেকাতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধও রাখা হয়েছে। আজ শুক্রবার ইউক্রেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের মধ্যেই এই হামলা হলো। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ব্যাপক সাইবার হামলার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। 

এর আগের সাইবার হামলায় রাশিয়াকে দায়ী করলেও এবারের ঘটনায় এখনো নিশ্চুপ ইউক্রেন। মূলত ইউক্রেনের মন্ত্রিপরিষদ ও জরুরি মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্য ছিল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েবসাইটগুলো পুনরুদ্ধারে বিশেষজ্ঞ আইটি দল কাজ করে যাচ্ছে। কে বা কারা এই হামলা করেছে সে বিষয়ে এখনই কোনো  মন্তব্য করা ঠিক হবে না। এই হামলার জোর তদন্ত শুরু করেছে ইউক্রেন সাইবার পুলিশ।

হামলার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় একটি বার্তা প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইউক্রেনের দুটি অতি জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘ইউক্রেনীয়দের ভয় পাওয়া উচিত। কারণ তোমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তোমাদের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধার করা অসম্ভব। এ ছাড়া গোপন তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।’

ইউক্রেনে এই সাইবার হামলা নিয়ে কোনো  মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় । এর আগেও ইউক্রেনে সাইবার হামলার কোনো  দায় নেয়নি  রাশিয়া।

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

নেপালে ছড়িয়ে পড়েছে হিন্দু-মুসলিম সংঘাত: ৪ জেলায় কারফিউ, নিহত ৩

চার দশকে এই প্রথম ১২ কোটির নিচে নামল জাপানের জনসংখ্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮

থাইল্যান্ডে ৩ ভারতীয়কে অপহরণ–নির্যাতন, গ্রেপ্তারও ৫ ভারতীয়ই

অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

জাপানে ৭.১ মাত্রা ভূমিকম্প: প্রাণহানি অন্তত ১৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

ভূমিকম্পে বিস্ফোরিত জাপানের শপিং মলে একাধিক ব্যক্তির মৃত্যু