হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৮৬ লাখেরই জন্ম বিদেশে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গত বছর (২০২৪ সাল) রেকর্ড সংখ্যক অস্ট্রেলিয়ান শিশু বিদেশে জন্মগ্রহণ করেছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এবিএস)–এর জরিপে উঠে এসেছে এ তথ্য।

এবিএসের তথ্যমতে, ২০২৪ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মধ্যে ৮৬ লাখের জন্ম বিদেশে। এক বছর আগে, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৮২ লাখ। যেখানে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা রেকর্ড করা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ১৩ হাজারের কিছু বেশি।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।

এবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার মোট নাগরিকের ৩১ দশমিক ৫ শতাংশই ছিল বিদেশে জন্মানো মানুষ। ২০২৩ সালে এই হার ছিল ৩০ দশমিক ৭ শতাংশ। এর আগে এই হারে সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮৯১ সালে। ওই বছর বিদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের হার ছিল ৩২ দশমিক ৪ শতাংশ।

বিদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জন্মেছেন ইংল্যান্ড, ভারত ও চীনে। এবিএসের তথ্যমতে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে চীনে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের অনুপাত ২ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৬ শতাংশ হয়েছে। একই সময়ে, ভারতে জন্ম নেওয়া মানুষের অনুপাত ১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হয়েছে। তবে কমেছে ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের সংখ্যা। ২০২৪ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের সংখ্যা ৩ দশমিক ৫ শতাংশ, যা আগে ছিল ৪ দশমিক ৩ শতাংশ।

এবিএসের জরিপে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য: ২০২৪ সালে অস্ট্রেলিয়ার ভূখণ্ডের বাইরে শীর্ষ ১০ জন্মস্থানের তালিকা থেকে প্রথমবারের মতো বাদ পড়েছে ইতালি। ১৯০১ সাল থেকে এই তালিকায় শীর্ষ দশেই ছিল দেশটি।

ইরান সংকট: সাড়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতির মুখে থাইল্যান্ডের পর্যটন

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ