হোম > বিশ্ব > এশিয়া

বাংলাদেশি জঙ্গি চক্র ভেঙে গেলেও দেশি-বিদেশি হুমকি এখনো আছে: মালয়েশিয়ার পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে। চক্রটি মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছিল। এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা বলছেন, আপাতত একটা চক্র ভেঙে দেওয়া গেলেও দেশি–বিদেশিদের নিয়ে এমন চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মালয়েশিয়ার বুকিত আমান পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-১ এর ডেপুটি ডিরেক্টর দাতুক আহমদ রামদান দাউদ আজ শনিবার সাংবাদিকদের বলেন, এপ্রিল মাসে শুরু হওয়া অভিযানে তাঁদের আটক করা হয়। কিন্তু জঙ্গিবাদী তৎপরতার নতুন সম্ভাব্য হুমকির দিকে নজর দিচ্ছে পুলিশ, যা স্থানীয় বা বিদেশি— যেকোনো দিক থেকে হতে পারে।

রামদান দাউদ বলেন, ‘এ মুহূর্তে আমি বলতে পারি, বাংলাদেশের জন্য হয়তো বিষয়টি শেষ। কিন্তু অন্যদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ধরনের সংগঠন মালয়েশিয়া বা অন্য কোনো দেশি লোকদেরও জড়াতে পারে।’

রামদান আরও বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই উগ্রপন্থী গোষ্ঠী সদস্য সংগ্রহ করছে, যা এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশি উগ্রপন্থীরা যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সদস্য সংগ্রহ বা পরিচয়ের চেষ্টা করছে, তা শনাক্ত করতে আমাদের প্রযুক্তির সত্যিই প্রয়োজন।’

তিনি সতর্ক করে বলেন, তদন্ত এখনো চলছে এবং নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে আর বিস্তারিত জানানো সম্ভব নয়। তিনি বলেন, ‘যাই হোক, বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে আমার পক্ষে বিস্তারিত কিছু বলা কঠিন।’

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি

নেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াই