হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনের সুপার টাইফুন রাইয়ে মৃত্যু বেড়ে ৩৭৫

ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার আঘাত হানা সুপার টাইফুন রাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫০০ জন। নিখোঁজ রয়েছেন ৫৬ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ভূমিধস এবং বন্যায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন। কেননা বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। 

উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘কিছু কিছু এলাকা দেখলে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও শক্তিশালী কোনো বোমা হামলা চালানো হয়েছে।’ খাদ্যের অভাবে মৃতের শঙ্কা বাড়ার আশঙ্কা করছে রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি। ত্রাণ কর্মসূচি পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এরই মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সবকিছু হারিয়েছেন এমন লোকদের পাশে দাঁড়াচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। 

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে জলবায়ুগত দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি ফিলিপাইন। বছরে এখানে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল থাকায় বেশির ভাগ টাইফুন এই সময়েই হয়ে থাকে। এর আগে ২০১৩ সালে টাইফুন হাইয়ানে দেশটির ৬ হাজারের বেশি নাগরিক মারা গেছেন।

স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক

ইরান সংকট: সাড়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতির মুখে থাইল্যান্ডের পর্যটন

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ