হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ার আদালতে জঙ্গিবাদে অভিযুক্ত দুই বাংলাদেশি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বারনামার সৌজন্যে

ইসলামিক স্টেট বা আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রথমজনের নাম মো. মামুন আলী (৩১)। তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাহীফুল্লা ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

দ্বিতীয় অভিযুক্ত ২৭ বছর বয়সী মো. রেফাত বিশাত। তাঁর বিরুদ্ধে গত ১০ জুলাই মোবাইল ফোনে আইএসের পতাকার একটি ছবি রাখার অভিযোগ আনা হয়। রেফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিস বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

আদালতে দুজন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করেন। তবে বাংলাদেশি দুই অভিযুক্ত ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক দাতুক আহমদ কামাল আরিফিন ইসমাইল তাঁদের জামিন নামঞ্জুর করেছেন। আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বারনামা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা অল্প কিছু মালয় ভাষা বোঝেন, তাই একজন দোভাষী নিয়োগের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাপানে ৭.১ মাত্রা ভূমিকম্প: প্রাণহানি অন্তত ১৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

ভূমিকম্পে বিস্ফোরিত জাপানের শপিং মলে একাধিক ব্যক্তির মৃত্যু

মেলবোর্নের আদালতে ধর্ষণে দোষী সাব্যস্ত এক প্রভাবশালী, গোপন রাখা হলো পরিচয়

জাপানে ভূমিকম্পে শপিং মলের ভেতরে আটকা পড়েছে বহু মানুষ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

তিব্বতে ক্লোন করা হচ্ছে ‘ইয়াক’—উঠেছে নৈতিকতার প্রশ্নও

গাজায় যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের দণ্ড, সিঙ্গাপুরে দত্তক বাবা-মায়েরা বিপাকে

টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ

ভারত-চীন নিয়ে নিজের তৈরি নিয়ম নিজেই ভাঙছেন নেপালের জেন-জি প্রধানমন্ত্রী