হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সাংগাই কোলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১১৫ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় গভর্নর সানোন পোনগাকসর্ন বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনে নির্মাণকাজ চলছিল। ঝালাইয়ের সময়ে ওই গুদামে আগুন লেগে যায়। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের স্থান থেকে ১০০ মিটার দূরে ছিলেন সেকসান তায়েসেন নামের এক ব্যক্তি। তিনি এএফপিকে বলেন, ‘আমি বাড়িতেই ছিলাম। বিস্ফোরণের বিকট শব্দে বাড়ি কেঁপে ওঠে। বাইরে তাকিয়ে দেখি, বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। মানুষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।’ 

থাইল্যান্ডে নির্মাণকাজ চলার সময় প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। গত মাসেই রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন সেতু ভেঙে দুজন নিহত হন।

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের