হোম > বিশ্ব > এশিয়া

জাপানে বন্দুক ও ছুরি হামলায় ৪ জন নিহত

জাপানের নাগানো অঞ্চলে বন্দুক ও ছুরি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে নাগানোর প্রশাসনিক অঞ্চলের নাকানোতে হামলা চালায় বন্দুকধারী। হামলাকারী প্রথমে এক নারীকে ছুরিকাঘাত করে এবং পরে রাইফেল হাতে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান। 

হামলাকারী একটি অফিস ভবনে আত্মগোপন করেন। পরে তাঁকে সেখান থেকে আটক করা হয়। জাপান পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। এমনকি ক্রেতাকে মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও দিতে হয়।

যদিও গত বছরের জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল।

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ