হোম > বিশ্ব > এশিয়া

পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ বুধবার

পাকিস্তানের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটি আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইংরেজি সংবাদমাধ্যম ডন। 

রুয়েত-ই-হেলালের সদস্য মাওলানা আব্দুল খবির আজাদ এক সংবাদ সম্মেলনে জানান, আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল। তাই চাঁদ দেখার সংবাদ আসতে কিছুটা সময় লেগেছে। 

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামীকাল বুধবার এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী বৃহস্পতিবার। 

আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বৃহস্পতিবার ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

এভারেস্ট জয়ের পথ আটকে দিয়েছে বিশাল এক বরফখণ্ড

ভিয়েতনামকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

সু চির জন্য ‘ভালো কিছু’ বিবেচনা করছে মিয়ানমার সরকার: প্রেসিডেন্ট

এশিয়ার জলসীমায় ৩ ইরানি ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র

আর্থিক লেনদেন নিয়ে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ছবি তুলতে ব্যস্ত পাইলট, দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ক্ষতি ৬ লাখ ডলার

ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তাঁরা

সংলাপে যোগ দিতে ১০০ দিনের সময়সীমা নির্ধারণ মিয়ানমারের জান্তা সরকারের, বিরোধীদের প্রত্যাখ্যান

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি