হোম > বিশ্ব > এশিয়া

আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনা চৌকিতে হামলায় ৭ জন নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, আজ শনিবার ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই আত্মঘাতী হামলা চালিয়েছিল ছয়জন জঙ্গি। তবে হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন।’ পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে বলেন, হামলার সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে হামলা বেড়েছে। এর অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। আফগানিস্তান থেকে হামলাগুলো চালানো হয়েছে।

এসব হামলা পাকিস্তান এবং ক্ষমতাসীন আফগান তালেবানদের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

গত ফেব্রুয়ারিতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন বিস্ফোরণ, গ্রেনেড ও বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

শ্রীলঙ্কায় ৫১ লাখ রুপির সিগারেট পাচারকালে বাংলাদেশি আটক

সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু ২০২৫ সালে

অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ সরবরাহ করবে জাপান, ৭ বিলিয়ন ডলারের চুক্তি

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

সব রাজনীতিবিদ–কর্মকর্তাদের সম্পদ তদন্ত করবে নেপাল সরকার

খনি থেকে পাওয়া রয়্যালটির ভাগ দিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ধনীকে নির্দেশ

মন্ত্রিসভা ১৫ সদস্যে নামিয়ে আনল মালদ্বীপ সরকার

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার