হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

আজকের পত্রিকা ডেস্ক­

গত বছরের মে মাসে ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি ও সমর্থন জানানোয় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই ধন্যবাদ জানান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এই সংকটের সময়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আরাঘচি উর্দু ভাষায় একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আগ্রাসনের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো এবং সংহতি প্রকাশ করার জন্য আমি পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। সৌদি আরব সফরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের বেশ কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর ১২ মার্চ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রিয়াদ সফর করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে চীন, সৌদি আরব, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ব্লুমবার্গের গত সোমবারের প্রতিবেদন অনুযায়ী, জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, একটি পাকিস্তানি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে। ইরান এই নৌপথ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ ঘোষণা করলেও পাকিস্তানি জাহাজের চলাচল দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সফরের আগে চীনকে হরমুজ প্রণালির শর্ত দিলেন ট্রাম্প

ট্রাম্পকে এড়িয়ে আলোচনার পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননের জন্য মানবিক সহায়তা ঘোষণা

ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে সহায়তা দিয়েছিল জার্মানি: হারেৎজের প্রতিবেদন

যেকোনো সীমা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাঘচির হুঁশিয়ারি

ইরান যুদ্ধে লক্ষ্য অর্জনে লাগবে ‘ইতিহাসের বৃহত্তম বিশেষ বাহিনী’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এপ্রিলে, ভোট গ্রহণ দুই ধাপে

আফগানিস্তানে হামলার ‘নিন্দা’ ভারতের, পাকিস্তান বলছে ‘ভণ্ডামি’

ইরান যুদ্ধে কুর্দিদের নাক না গলাতে ইরাক সরকারের হুঁশিয়ারি

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প