হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে হামলা চালাতে জেনারেলকে ৯ শব্দের নির্দেশ, কী বলেছিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ছবি: এএফপি

ইরানের ওপর ভয়াবহ বিমান হামলার চূড়ান্ত নির্দেশ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী শব্দ ব্যবহার করেছিলেন, তা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গত শুক্রবার বিকেলে এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় মাত্র ৯টি শব্দের একটি বার্তার মাধ্যমে এই অভিযানের সবুজসংকেত দেন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় গতকাল সোমবার সকালে প্রতিরক্ষামন্ত্রী (বর্তমানে সমরমন্ত্রী) পিট হেগসেথের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল কেইন জানান, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩৮ মিনিটে হোয়াইট হাউস থেকে চূড়ান্ত অনুমোদন আসে। ট্রাম্পের সেই ঐতিহাসিক নির্দেশটি ছিল—‘Operation Epic Fury is approved. No aborts. Good luck.’ (অপারেশন এপিক ফিউরি অনুমোদিত। প্রত্যাহার নয়। শুভকামনা।)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান ইতিমধ্যে পাল্টা হামলার বিস্তৃতি বাড়িয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানি হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের করপাস ক্রিস্টিতে যাওয়ার পথে উড়োজাহাজে থাকাকালীন যুদ্ধের আদেশ দেন ট্রাম্প। মজার ব্যাপার হলো, বিমান থেকে নামার পর সাংবাদিকেরা যখন তাঁকে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি তা সুকৌশলে এড়িয়ে যান। তিনি হাসিমুখে বলেছিলেন, ‘আমি এটি এখন বলতে চাই না। বললে তো এটি ইতিহাসের সেরা ‘‘স্কুপ’’ (এক্সক্লুসিভ খবর) হবে, তাই না?’

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ও পরে ব্রিফিংয়ে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘এটি খুব একটা কঠিন হবে না। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ আছে, যা সারা বিশ্বে ছড়িয়ে রাখা হয়েছে।’

তবে এই অভিযানকে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের যুদ্ধ বলতে নারাজ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, এটি ইরাক যুদ্ধের মতো অন্তহীন কোনো যুদ্ধ নয়। তবে এই অভিযানের ফলে ইরানের শাসনের পরিবর্তন ঘটেছে এবং বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ।

উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ১০০টির বেশি যুদ্ধবিমান নিয়ে ইরানে সামরিক অভিযান শুরু হয়।

সৌদি আরবে এবার আরেক কূটনৈতিক স্থাপনায় হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১২০ ডলার হয়ে যেতে পারে

ইরানি হামলার জেরে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন দূতাবাস বন্ধ

ইরানে তাদেরই প্রযুক্তিতে তৈরি ড্রোনসহ যে ৩ নতুন অস্ত্র প্রথমবার ব্যবহার করল যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষার গুঞ্জন

২৪ ঘণ্টায় ১৫ দেশের স্থাপনায় হামলা ইরানের, নাগরিকদের ১৪ দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির পক্ষে চীন, হামলার নিন্দা করে আলোচনার আহ্বান

জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

ফুরিয়ে যাচ্ছে ভারতের এলএনজি মজুত, কমাল শিল্প খাতে সরবরাহ

মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ড সেন্টার, সদর দপ্তর ধ্বংস ও গোয়েন্দাকেন্দ্র ধ্বংসের দাবি ইরানের