হোম > বিশ্ব

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) পেরুর পাহাড়ি এলাকা আয়াকুচোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানা যায়, আন্দিজের ওপর দিয়ে যাওয়া বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। তবে আয়াকুচোর এই পাহাড়ি অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। 

আয়াকুচোর সরকারি কর্মকর্তা ওয়াইবার ভেগা জানিয়েছেন, ইতিমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনজনের দেহ উদ্ধারের কাজ চলছে। 

ওই কর্মকর্তা বলেন, খারাপ আবহাওয়া ও শিলাবৃষ্টির জন্য আমাদের মৃতদেহ উদ্ধার করতে সময় লাগছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সকালে লামা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় লিবার্তাদোরোস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে একটি খাদে পড়ে যায়। যদিও চালকদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা আজ নতুন নয়।

এর আগে গত ৩০ এপ্রিল পেরুর উত্তরাঞ্চল অবস্থিত কাজার্মাকা উপত্যকায় বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে। 

পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি এই পরিসংখ্যানে বলা হয়, এসব দুর্ঘটনার শতকরা ৭০ ভাগই ঘটে চালকের ভুল বা তাদের শারীরিক ক্লান্তির মতো কারণে।

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

যন্তর মন্তরে আন্দোলনের ডাক না দেওয়ার মুচলেকায় ‘ককরোচদের’ দুই নেতাকে মুক্তি